সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় প্রচণ্ড ঠাণ্ডা  জনজীবন বিপর্যস্ত, চরম বেকায়দায় প্রবীণ ও শিশুরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

 

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পতœীতলাসহ আশে পাশের উপজেলা গত তিনদিন ধরে বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ।
জানা যায়, ভৌগলিকভাবে নওগাঁ জেলা উত্তরের সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ার কারণে হিমালয় থেকে
বয়ে আসা হিমেল হাওয়ায় সর্বশ্রেণি পেশার মানুষ পড়েছে চরম বেকায়দায়। বিশেষ করে ছিন্নমূল
মানুষ এবং অতি দরিদ্র ও প্রান্তিক পরিবারের প্রবীণ ও শিশুরা পড়েছে চরম বেকায়দায়। শীত নিবারণের
প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় তাঁরা ফুটপাতের দোকানে ভীড় করছে।
শনিবার সকালে উপজেলা সদর নজিপুর পৌর এলাকাসহ মাঠঘাট ঘুরে দেখা গেছে, রাস্তায় মানুষ ও
যানবাহনের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের
হয়নি। শহরের অধিকাংশ দোকান অনেকেই দেরিতে খুলছেন শীতের কারণেই। ফুটপাতের গরম কাপড়ের
দোকানে দরিদ্র মানুষকে ভীড় করতে দেখা গেছে। এদিকে হিমেল হাওয়া ও প্রচ- শীতের কারণে চাষীরা
বোরো রোপনের জন্য মাঠে নামতে পারেনি। বিচ্ছিন্নভাবে কয়েকজন কৃষককে মাঠে কাজ করতে
দেখা গেছে। কয়েকজন চাষীর সাথে কথা বললে তাঁরা জানান, শৈত্য প্রবাহ কেটে গেলেই তাঁরা
পুরোদমে বোরো চাষের জন্য মাঠে নামবেন। প্রচ- শীতের কারণে মানুষরা কোল্ড ডায়রিয়া,
নিউমোনিয়া, শ^াসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ছবি: পতœীতলা (নওগাঁ): নওগাঁর পতœীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড ফুটপাতের দোকানে
ছিন্নমুল মানুষের ভীড়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451