রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিবাদ-মাদক নির্মূল পুলিশের একা সম্ভব নয় : আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৩০০ বার পড়া হয়েছে
জঙ্গিবাদ-মাদক নির্মূল পুলিশের একা সম্ভব নয় আইজিপি

অনলাইন ডেস্কঃ-

জঙ্গিবাদ-মাদক নির্মূল করা পুলিশের পক্ষে একা সম্ভব নয়। তবে সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বললেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ।শনিবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ২০১৭ সালে আগের বছরের চেয়ে জঙ্গি দমনে বেশি সফলতা পেয়েছে পুলিশ। এ কারণে এবার সাফল্যের জন্য পুলিশকে দেয়া পদকের সংখ্যা ৯০ থেকে ১৮২ করা হয়েছে।তিনি আরও বলেন, গত বছর ৩৫টি জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।আইজিপি বলেন, জঙ্গিবিরোধী পুলিশের বিশেষ ইউনিট গঠন আমার দায়িত্ব পালনকালে বিশেষ অর্জন।

তিনি আরও বলেন, আমি দায়িত্বে আসার পর পুলিশ বাহিনীতে নতুন ৮০ হাজার পদ সৃষ্টি হয়েছে। এর ফলে পুলিশের সক্ষমতা বেড়েছে।বাংলাদেশে জঙ্গি দমনের সফলতার বিষয়টি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি। জঙ্গি দমনে সফলতার অভিজ্ঞতা বিনিময় করতে বাংলাদেশ পুলিশের দুজন কর্মকর্তাকে ইন্টারপোল আমন্ত্রণ জানিয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451