রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়ীকতা বিরোধী শীর্ষক আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ২০৫ বার পড়া হয়েছে

 

ফরহাদ মেহেদী, ঢাকাঃ-

গাজীপুরের কোনাবাড়ীতে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়ীকতা বিরোধী
শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মানবতার কল্যানে নিবেদিত আন্দোলন
হেযবুত তওহীদ ও হরিনাচালা যুব উন্নয়ন সংঘ।
আজ শুক্রবার ০৫/০১/২০১৮ ইং তারিখ বিকাল ৩ ঘটিকায় গাজীপুরের
কোনাবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের পারিজাত প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
প্রাঙ্গনে মানবতার কল্যানে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ ও হরিনাচালা
যুব উন্নয়ন সংঘ এর উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়ীকতা
বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগ্মসাধারন সম্পাদক মোঃ সোলায়মান মিয়া সাবেক কোনাবাড়ী
ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতিত্বে ও হেযবুত তওহীদের গাজীপুর মহানগর
এর সভাপতি মোঃ নাহিদ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও
কোনাবাড়ী ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য ও পারিজাত সরকারি
প্রাথমিক বিদ্যলিয়ের সভাপতি মোঃ সেলিম রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক কোনাবাড়ী
ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সোঃ একাব্বর আলী,
গাজীপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ সেলিম হোসেন,বিশিষ্ট
সমাজ সেবক মোঃ নুরুল ইসলাম পান্নু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রেজাউল
করিম মাষ্টার, ,বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাজ্জাক, বিশিষ্ট
সমাজ সেব মোঃ বারেক ভান্ডারী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আইয়ুব আলী
সরকার মাস্টার, দেওয়ালীয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যলিয়ের সভাপতি মোঃ
রেজাউল করিম, হরিনাচালা যুব উন্নয়ন সংঘের সভাপতি মোঃ বিল্লাল
হোসেন।
সভায় সভাপতির বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও অত্র এলাকার
গন্যমান্য ব্যক্তিগনকে শুভেচ্ছা জানান এবং হেযবুত তওহীদকে সন্ত্রাস
জঙ্গিবাদের বিরুদ্ধে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাওয়ার জন্য আন্তরিক ভাবে
শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, হেযবুত তওহীদ কোন রাজনৈতিক দল নয়,
হেযবুত তওহীদ একটি অরাজনৈতক আন্দোলন। হেযবুত তওহীদকে সন্ত্রাস
জঙ্গিবাদের বিরুদ্ধে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাওয়ার জন্য আন্তরিক ভাবে
শুভেচ্ছা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, হেযবুত তওহীদ কোন রাজনৈতিক দল
নয়,হেযবুত তওহীদ নিঃস্বার্থ ভাবে সামাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস

জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। হেযবুত তওহীদ এর এই কাজের সাথ
সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যানের জন্য অত্র এলাকার সকলকে কাজ করার
আহ্ববান জানান এবং হেযবুত তওহীদকে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে
নিঃস্বার্থ ভাবে কাজ করে যাওয়ার জন্য আন্তরিক ভাবে শুভেচ্ছা জানান।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ এর কেন্দ্রিয়
কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম। তিনি তার বক্তবে
বলেন,“বিশ্বজুড়ে আজ সৃষ্টি হয়েছে ভয়াবহ আতঙ্ক। সবার মনে আজ বিরাজ
করছে ইসলামের প্রতি ঘৃণা ও বিদ্বেষ। এর পেছনে প্রকৃতপক্ষে সা¤্রাজ্যবাদী
শক্তিগুলো কাজ করছে। তারা চায় আল্লাহ-রসুলের বিরুদ্ধে অপবাদ, অপপ্রচার করে
মুসলমানদেরকে উত্তেজিত করে মুসলমানদেরকে ক্ষেপিয়ে তুলে তাদেরকে দিয়ে
ধ্বংসাত্মক কর্মকা- পরিচালনা করতে।” এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে
চায় যে, “মুসলমানরা উগ্র, মুসলমানরা সন্ত্রাসী। তারা চায় মুসলমানদেরকে
সন্ত্রাসী আখ্যা দিয়ে ভয়ানক অস্ত্র নিয়ে হামলার বৈধতা আদায় করতে। সুতরাং
তাদের পাতা এ ফাঁদে পা দেওয়া যাবে না।” তিনি বলেন, আমরা হেযবুত তওহীদ
২২ বছর যাবৎ বলে আসছি যে, মুসলমানদের ভূখ-গুলোকে পরিকল্পিতভাবে
একটার পর একটা ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে যে দৃশ্য আমরা মিয়ানমারে
দেখছি সেই একই দৃশ্য আমরা সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন,
লিবিয়াসহ উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে দেশে দেখে এসেছি। এই
ধ্বংসযজ্ঞ কতদূর পৌঁছাতে পারে আমরা তা হয়ত কল্পনাও করতে পারি না।
অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওদীদের প্রস্তাবিত কাশেমপুর থানার
সভাপতি মোঃ প্রিন্স মাহমুদ,কোনাবাড়ী পৌর সভার ৮ নং ওয়ার্ডের
যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রর্থী মোঃ মিজানুর রহমান,গাজীপুর
মহানগড় ছাত্রলীগের কার্য্যনির্বাহী সদস্য মোঃ আলমাছ খান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451