রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ- 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের বৈঠকে  বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডেও একই দিন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। বর্তমান সিটি করপোরেশনের মেয়াদ যত দিন বাকি আছে, নির্বাচিত নতুন কাউন্সিলরদের মেয়াদ হবে তত দিন।

আগামী মঙ্গলবার। ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এছাড়াও এদিন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপনির্বাচনের তারিখও চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৩ মার্চ এই দুটি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে।

২০১৫ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হক মারা যান। এরপর ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এর ফলে ৯০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা তৈরি হয়।

অন্যদিকে সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ (৬৫) গত ১৯ ডিসেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত ১৬ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ছায়েদুল হক (৭৫) মৃত্যুবরণ করেন। পরে এই দুটি আসন শূন্য ঘোষণা করা হয়।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451