শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বলিউড তারকা ঐশ্বরিয়াকে মা দাবি, কে এই যুবক?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৩০৭ বার পড়া হয়েছে
ঐশ্বরিয়া-রায়-সঙ্গীত-কুমার- ashriya

অনলাইন ডেস্কঃ-

বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিজের মা দাবি করেছেন সঙ্গীত কুমার নামের এক যুবক। তিনি বলেন, ‘১৯৮৮ সালে আইভিএফ (টেস্ট টিউব বেবি) পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার। আর আমার মায়ের নাম ঐশ্বরিয়া রায়।’২৯ বছর বয়সী এই যুবকের মন্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে বলিউড পাড়ায়। বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা। এই বিষয়টি সবাই জানেন। তবে কে এই যুবক, আর কেন ঐশ্বরিয়াকে নিজের মা দাবি করছেন?

সঙ্গীত কুমার দাবি করেন, ১৯৮৮ সালে লন্ডনে জন্মের পর তাকে কোদাভরমে নিয়ে আসা হয়। তিন বছর বয়স পর্যন্ত দিদিমা বৃন্দাকৃষ্ণরাজ রায়ের কাছে বড় হন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে দাদু কৃষ্ণরাজ রায়ের মৃত্যু হয়। তার কাকার নাম আদিত্য রায়।

কয়েকদিন আগে সংসদ সদস্য অমর সিং দাবি করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আলাদা বসবাস করেন। এবার সঙ্গীত কুমার দাবি করেছেন, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হলেও ঐশ্বরিয়া তার সঙ্গে থাকেন না।সঙ্গীত কুমার বলেন, আমি চাই আমার মা আমার সঙ্গে থাকুন।

২৭ বছর হয়ে গেল, আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন।  তবে ঐশ্বরিয়া রায় যে সঙ্গীত কুমারের মা তার কোনো জোরালো প্রমাণ হাজির করতে পারেননি এই যুবক।এর আগে তামিল তারকা ধানুশকে নিয়ে এমন এক কাণ্ড হয়েছিল। এক দম্পতি ধানুশকে তাদের সন্তান দাবি করেছিলেন। সেই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল শোবিজপাড়ায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451