বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 সমাজকল্যাণে মেনন- বিমানে শাহজাহান, বনে আনিসুল-পানিতে মঞ্জু, ডাকে জব্বার ও শিক্ষায় কেরামত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ২২৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন, ঢাকা:  আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শেষ বছরে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনা হয়েছে।
বুধবার মন্ত্রিসভায় এসব রদবদল করা হয়।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা রাশেদ খান মেননকে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটিমন্ত্রী করা হয়েছে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে।
আনোয়ার হোসেন মঞ্জুকে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ পদোন্নতি পাওয়ার পর ওই মন্ত্রণালয়েরই মন্ত্রী হয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
নূরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হেয়েছে।
এদিকে একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
আর নতুন শপথ নেয়া প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে করা হয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451