শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ১৯১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০,৪০,৫১,৮৮৩ জন। নির্বাচন কমিশনের আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ আজ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। ২০০৮ সালের পর থেকে এ পযর্ন্ত ২,২৯,৬৪,৮৮০ জন ভোটার বেড়েছে। এর আগে দেশে মোট ভোটার ছিল ৮,১০,৮৭,০০৩ জন।

খসড়া ভোটার তালিকার ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন (ইসি) কে জানাতে হবে। আহমেদ বলেন, জেলা উপজেলা ও ইউনিয়ন পযার্য়ে গুরুত্বপূর্ণ স্থানে খসড়া ভোটার তালিকা টানানো হবে।

তিনি বলেন, নতুন ভোটারদের মধ্যে ২০১৭ সালে ৩৩,৩২,৫৯৩ জন এবং ২০১৬ সালে ৯,৬২,২৯৬ জনের তথ্য সংগৃহীত হয়। তিনি আরো জানান, ভোটার তালিকা থেকে মৃত ১৭,৪৮,৯৩৪ জনের নাম বাদ দেয়া হয়েছে।

মোট ভোটারের মধ্যে ৫,২৪,৬২,৮৬৫ জন পুরুষ এবং ৫,১৫,৮৯,০১৮ জন নারী।

আহমেদ জানান, আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451