বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোম্পানীগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ২৫১ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর
কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন থেকে দূর্ঘটনায় নিহত
অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল
থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে
উপজেলার বটতলি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের
নামপরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, মঙ্গলবার মুছাপুর বেঁড়িবাঁধ
সড়ক দিয়ে চরফকিরা যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের
সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। পরে সকালে স্থানীয় লোকজন সড়কের
পাশে যুবকের মৃতদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তারা
আরো জানায়, ভোরে উপজেলার বাংলাবাজার এলাকায় একটি মোটরসাইকেল
চুরির ঘটনা ঘটে। তাদের ধারণা নিহত যুবক মোটরসাইকেল চুরি করে দ্রুত
পালানোর সময় দূর্ঘটনার শিকার হয়ে নিহত হয়। কোম্পানীগঞ্জ থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিহতের
মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451