শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সৈকত আত্মগোপন করেছিলেন’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ১৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

ব্র্যাক ব্যাংকের নিখোঁজ কর্মকর্তা মো. নাইমুল ইসলাম সৈকত আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের লক্ষ্যে তদন্ত শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান সনাক্ত করে হাটহাজারী থেকে তাঁকে উদ্ধার করা হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা থেকে নিকেতনে অনিক টাওয়ারে ব্যাংকটির সদর দপ্তরে যাওয়ার কথা বলে বের হন সৈকত। এ ব্যাপারে স্ত্রীর সঙ্গেও মোবাইল ফোনে কথা বলেন তিনি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গত ২৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, নাইমুল ইসলাম সৈকত ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখার একজন ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার। তিনি ব্র্যাক ব্যাংক থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে মানুষের কাছে সুদে লাগান। এই টাকা মানুষের কাছ থেকে উদ্ধার করতে না পেরে তিনি চট্টগ্রামে আত্মগোপন করেছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451