সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সখীপুরে দুই গ্রুপে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ২৪৬ বার পড়া হয়েছে

সখীপুর( টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে দুই গ্রুপ পৃথক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯
তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট
আহমেদ আযম খান সমর্থিত ছাত্রদলের একাংশ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক
কাটা,শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আনন্দ র‌্যালী ও আলোচনা
সভার আয়োজন করে। ডাকবাংলো চত্বর থেকে বেড়িয়ে একটি বিশাল র‌্যালী শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলো চত্বরে সমাবেশ করে। উপজেলা ছাত্রদল
সভাপতি নূর-ই আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান
এডভোকেট আহমেদ আযম খাঁন, জেলা বিএনপি’র সহ সভাপতি শাহজাহান
সাজু, নাজিম উদ্দিন মাস্টার, নাসির উদ্দিন আহমেদ, মীর আবুল হাশেম আজাদ,
উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন,
সম্পাদক ফরহাদ ইকবাল প্রমূখ। অপর দিকে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা
সভাপতি শেখ মোহাম্মদ হাবিব সমর্থিত গ্রুপ স্থানীয় আর কে আর
কমিউনিটি সেন্টারের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা,শহীদ জিয়ার
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদেক সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা
বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, শরিফ হোসেন পাপ্পু,
ফকির মোহাম্মদ আমিনুল হক, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু রায়হান ফরিদ
রাসেল প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451