সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ২৭০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে তিন দিন ব্যাপি ৫৪ তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা-২০১৭ নজরুল হাউজ চ্যাম্পিয়ন হয়েছে।রানার আপ হয়েছে নজরুল হাউজ।জুনিয়র
গ্রুপে সেরা এ্যাথলেট হয়েছে ক্যাডেট তুহিন ও ক্যাডেট সাকিব।সিনিয়র গ্রুপে সেরা এ্যাথলেট
হয়েছে ক্যাডেট সাব্বির ও ক্যাডেট ফুয়াদ।সার্বিক চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ফজলুল হক
হাউজ এবং সার্বিক রানার আপ হয়েছে নজরুল হাউজ।আজ শনিবার মির্জাপুর ক্যাডেট কলেজ
ক্যাম্পাসে পুরষ্কার বিতরণ করা হয়।পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো.
আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জি প্লাস, জেনারেল অফিসার কমান্ডিং, ৯
পদাতিক ডিভিশন, সাভার সেনানিবাস, ঢাকা।
প্রধান অতিথির বক্তৃতায় মেজর জেনারেল আকবর হোসেন বলেন, দেশের ক্যাডেট কলেজ বললে মির্জাপুর
ক্যাডেট কলেজের নাম সবার আগে বলতে হয়।দেশ ও জাতি গঠনে মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটরা
অগ্রনী ভুমিকা পালন করে আসছে।এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ক্যাডেটদের নিয়ম শৃংখলা,
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মান দেখে তিনি মুগ্ধ হন এবং প্রশংসা করেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে কলেজ ক্যাম্পাসে তিন দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হয়।উদ্ধোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. বিমান রায়
চৌধুরী।এ সময় কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল মালেক ও মেজর জাকারিয়া ফিরোজসহ কলেজের
শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাডেটরা উপস্থিত ছিলে। বিপুল উৎসাহ উদ্দিপনা ও
বর্নাট্য আয়োজনে তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় ৩০টি ইভেন্টে মির্জাপুর
ক্যাডেট কলেজের ফজলুল হক হাউজ, নজরুল হাউজ ও সোহরাওয়ার্দী হাউজ এই তিনটি হাউজের দেড়
শতাধিক ক্যাডেট বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451