বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ ৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে
রাত পোহালেই ভোট vote,rtv,rtvonline

বাসস, 

দেশের নয়টি পৌরসভা ও ১১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর মধ্যে নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিনটি উপ-নির্বাচন), ১১৫টি ইউপি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।

ছয়টি পৌরসভা হচ্ছে- পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, জামালপুরের বকশিগঞ্জ, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল। এ ছাড়া নরসিংদীর মাধবদী, চুয়াডাঙা ও শেরপুর পৌরসভার একটি করে ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য ভোটগ্রহণ করা হবে।

ইসি সূত্র জানায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণেও এসব এলাকায় নির্বাচন হয়নি। ওই নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451