শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

বঙ্গবন্ধুর আদর্শে গড়া দেশের মানুষ জঙ্গীদের কখনই রেহাই দিবেনা -গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, আজ বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আর বঙ্গবন্ধুর রক্তের ঋণ তখনই শোধ হবে, যখন এ দেশ সোনারবাংলা হিসেবে গড়ে উঠবে। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ দেশের মানুষ কখনই জঙ্গীদের রেহাই দিবেনা, দেশের শান্তিপ্রিয় মানুষ অব্যশই জঙ্গীদের প্রতিহত করবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত করে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুইয়া, চনপাড়া আওয়ামীলীগ নেতা বজলুর রহমান, বিউটি আক্তার কুট্রি, সেলিনা আক্তার রিতা, আমির হোসেন, চাঁন মিয়া, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, বাবুল বেপারী, নুরুল ইসলাম নান্নু, মাইনুদ্দিন খান, হযরত আলী, প্রমুখ। আলোচনা সভা শেষে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯টি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451