বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশন ও কাস্টমস
কর্মকর্তাদের মধ্যে মারামারি তে ৫ কাস্টমস অফিসার আহত হওয়ার ঘটনায়
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফকে ক্লোজড করে খুলনা
ডিআইজি অফিসে নেয়া হয়েছে।
বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- ২ মো;
মাসুম কাজী ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান এখানে পোষ্টিং
দেয়া হতে পারে ইয়াসিন আরাফাত নামে একজন সহকারী পুলিশ সুপারকে।
গত ২০ ডিসেম্বর ভারত থেকে আসা ২ জন পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশী
ছাড়া কাস্টমস তল্লামী কেন্দ্র পার করার সময় কাস্টমস বাধা দিলে ইমিগ্রেশন
পুলিশের সাথে কর্মরত কাষ্টমস কর্মকর্তাদের মুখোমুখি সংষর্ষ , কাস্টমস
অফিসারের কক্ষ ভাংচুর ও ৫ জন কাষ্টমস কর্তকর্তা আহত হয়। আহতদের মধ্যে
ছিল সহকারী রাজস্ব কর্মকর্তা ফরহাদ হোসেন, রাজস্ব কর্মকর্তা নজরুল
ইসলাম বা্ধংসঢ়;গালী, রাশেদুর রহমান রাশেদ, রাজস্ব কর্মকর্তা সুভাশীষ মোদক ও
সিপাহী ইমরান হোসেন। ঘটনার পর দিন থেকে সারা বাংলাদেশে কাস্টমস
কর্মকর্তারা আ›দোলন শুর করে। বেনাপোল কাষ্টমস হাউসের অফিসার্স
এ্যাসোসিয়েশন সহ আরো কয়েকটি সংগঠন ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর
শরীফকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়ে বিক্ষাভ মিছিল,
প্রতিবাদ সমাবেশ , কর্মবিরতি, মানব বন্ধন ও কালো ব্যাজ ধারন করে। তারই
ধারাবাহিকতায় কাস্টমস অফিসার্স এসোশিয়েশন আমরন কর্মষুচীর ঘোষনা
দেয়। কর্মসুচির আগেই ওসি ওমর শরীফকে ক্লোজড করে নেয়া হয়। কাস্টমস
অফিসার্স এসোশিয়েশনের সাধারন সম্পাদক মামুন সাহেব জানান,
মারমারির ঘঁটনার সময় সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফ’টেজে সব
প্রমান পাওয়া গেছে। ভিডিও ফুটেজে পুল্ধিসঢ়;শই কাস্টমস কর্মকর্তাদের ওপর
হামলা চালায়।