বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টানা তৃতীয় শিরোপা খুলনার ঘরেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

আগেই তা অনেকটা অনুমেয় ছিল, এবারের জাতীয় লিগের শিরোপাও খুলনা বিভাগের ঘরে উঠতে যাচ্ছে। শেষ পর্যন্ত তা হয়েছেও। ঢাকা বিভাগকে হারিয়ে টানা তৃতীয়বার দেশের ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটের শিরোপা জিতেছে তারা।

আজ শনিবার বিকেএসপিতে ম্যাচের চতুর্থ দিনে ইনিংস ও ৪৯ রানে ম্যাচ জিতে নেয় খুলনা বিভাগ। এ জয়ের সুবাদে তাদের ঝুলিতে জমা পড়ে ২৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকায় শিরোপার সাফল্য পেয়েছে দলটি।

জাতীয় লিগে এটি খুলনার ষষ্ঠ শিরোপা। আসরে এর আগে কেউ এতবার এই সাফল্য পায়নি। অবশ্য রাজশাহী বিভাগ টানা চারবার জিতেছিল।

ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয়। তখনই এক রকম আভাস পাওয়া গিয়েছিল, এ ম্যাচ জয়ের সম্ভাবনা খুলনারই বেশি। তা হয়েছেও। জবাবে খুলনা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৫৯ রান গড়ে। ৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা থামে ২৯৭ রানে। তাই বড় জয় ঘরে তোলে খুলনা।

জাতীয় দলের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে খুলনার জয়ে মূল্যবান অবদান রাখেন। প্রথম ইনিংসে তিনি নিয়েছেন সাত উইকেট।

এ ছাড়া জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি (২০২) ও মেহেদী হাসানের সেঞ্চুরি (১৭৭) কম অবদান রাখেনি খুলনার দারুণ এই সাফল্যে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451