শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমরা আমাদের নিজেদের উন্নয়ন করার ক্ষমতা রাখি : শেখ সেলিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

এম শিমুল খান, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল
করিম সেলিম, এমপি, বলেছেন, আমরা আমাদের নিজেদের
উন্নয়ন করার ক্ষমতা রাখি। পদ্মা ব্রিজের মত ১০টি ব্রিজ
করার ক্ষমতা আওয়ামীলীগ সরকারের আছে। বঙ্গবন্ধু কে হত্যার
মাধ্যমে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে। বঙ্গবন্ধুর জন্ম
না হলে বাংলাদেশের জন্ম হত না, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ
দেশ স্বাধীন হত না। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ
বিজয়ের মাসে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে
তুলতে হবে। বিজয়ের মাসে এই হবে আমাদের শপথ।
শনিবার সকাল ১১ টায় ঘোনাপাড়ায় অবস্থিত বঙ্গমাতা
শেখ ফজিলাতুনেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন
প্রতিষ্ঠানে রেটিনা বিভাগের উদ্ভোধন উপলক্ষ্যে
আয়োজিত অনুৃষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
সব কথা বলেন।
অনুৃষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেখ
সেলিমের কনিষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ
ফজলে নাঈম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ
মোখলেসুর রহমান সরকার, গোপালগঞ্জ জেলা পরিষদ
চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক প্রমুখ।
এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব চক্ষু
হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠানে নার্স, ডাক্তারসহ সকল
কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুর ১২টার দিকে তিনি এস এম মডেল সরকারি উচ্চ
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ১৪২ তম পুনর্মিলনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451