শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় জাদুঘরের রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে সংগীতানুষ্ঠান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৩৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং শুদ্ধ সংগীত ও প্রমিত
বাংলা গান চর্চার সংগঠন রক্তকরবী যৌথভাবে শুক্রবার (২২ ডিসেম্বর)
সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গদ্য ও
কবিতার সমন্বয়ে ‘বেড়ে ওঠার অবলম্বন’ শীর্ষক বিশেষ
সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও
সাহিত্যিক ড. গোলাম মুরশিদ। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয়
জাদুঘরের শিক্ষা বিভাগের কীপার ড. শিহাব শাহরিয়ার। অনুষ্ঠানে
গ্রন্থনা করেছেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন এবং সংগীত
পরিচালনা করেন শিল্পী শীলা মোমেন ।অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে
বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক ড. গোলাম মুরশিদ বলেন, ‘রবীন্দ্রনাথ
ঠাকুর এমন একজন কবি যার তুলনা করা যায় না এবং তা আর কখনো
করাও যাবে না। তার গান শুধু গান নয় এবং তার কবিতা শুধু কবিতা নয়
তার গান কবিতা একজন মানুষকে উজ্জীবিত ও প্রাণবন্ত করে তোলে।
তিনি যখন গান লিখতে শুরু করেন তখন তিনি বলতেন জানিনা আমার
গান বা কবিতা মানুষ মনে রাখবে কিনা তবে মানুষ আমার ছোট গল্প
মনে রাখবে। তিনি প্রায় দু’বছরের বেশি সময় বিলেতে থাকেন এবং
তিনি সে সময় স্কটিস, আইরিশ ও অন্যান্য ফোক সংগীত শুনেন, যা
ছিলো কথা প্রধান গান এবং তারপর তিনি যখন দেশে ফিরে আসেন
তখন তিনি এই কথা প্রধান গান লিখা শুরু করেন’।
শেষে রবীন্দ্রনাথের গান, কবিতা পরিবেশনের সাথে নিত্য পরিবেশনের
মাধ্যমে রবীন্দ্রনাথকে তুলে ধরা হয়। #

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451