রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত, চার পুলিশ সদস্য আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে এক ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে সিটি কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আহত পুলিশ সদস্যরা হলেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ আলী, কনস্টেবল নুরুল আলম, নাজমুল হাসান ও জয়নাল হোসেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

‘এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি পাইপগান, একটি রামদা, একটি ছুরি, একটি চায়নিজ কুড়াল, শুটারগানের একটি গুলি, পাইপগানের দুটি গুলিসহ বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451