শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর বনানীর হোটেলে ধর্ষণ, আনুশেহর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ১৪৯ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক

অনলাইন ডেস্কঃ

রাজধানীর বনানীতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী (৩২)। গত ১৩ ডিসেম্বর এ ব্যাপারে বনানী থানায় মামলা করেন তিনি। এতে একমাত্র আসামি করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের ভাই কুশান ওমর সুফিকে (৩৮)।

বনানী থানা সূত্রে জানা যায়, তরুণীর অভিযোগ বনানী এলাকায় একটি আবাসিক হোটেলে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই তরুণীর সঙ্গে কুশান ওমর সুফির প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার পরিপ্রেক্ষিতে প্রায়ই কুশানের সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন ওই তরুণী। কুশানের বাসায়ও বেড়াতে যেতেন তিনি। একপর্যায়ে ওই তরুণীকে কুশান বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন এবং বাসায় নিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। গত জুন মাসে কুশান দেশের বাইরে যান এবং সেপ্টেম্বর মাসে দেশে ফিরে ওই তরুণীকে বিয়ে করার আশ্বাস দেন। দেশে ফেরার পর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য গত ১৯ নভেম্বর ওই তরুণী কুশানের বাসায় যান।

ওই তরুণীর অভিযোগ, এ সময় কুশানের বোন আনুশেহ আনাদিল তাঁকে (তরুণী) বাসায় প্রবেশ করতে নিষেধ করেন। এ সময় কুশান ওই তরুণীকে বাইরে গিয়ে আলোচনার প্রস্তাব দেন। পরে একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে রাতে বনানীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান।

ওই তরুণীর অভিযোগ, ওই হোটেলের একটি কক্ষে কুশান তাঁকে মারধর ও ধর্ষণ করেন।

এজাহার থেকে আরো জানা যায়, ওই তরুণী বিষয়টি গত ২০ নভেম্বর সকালে মোবাইল ফোনে বনানী থানায় জানায়। থানার একটি টহল টিম ওই হোটেলে গিয়ে ওই তরুণী এবং কুশানকে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযোগ করার জন্য আইনি পরামর্শ দেয়।

মামলায় বলা হয়েছে, এই খবর পেয়ে কুশানের চাচা পাপ্পু সুফি থানায় আসেন। এরপর ওই তরুণী, তাঁর স্বজনসহ একাধিক ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করেন কুশান। পরদিনই ওই তরুণীকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন তিনি।

এজাহারে ওই তরুণী জানান, বিয়ের দিন ধার্য হওয়ায় তিনি ঘটনার বিষয়ে থানায় আর কোনো অভিযোগ দায়ের করেননি। ওই সময় উপস্থিত সবার সামনেই বিষয়টির মীমাংসা হয়।

তরুণীর অভিযোগ, মীমাংসার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন ২১ নভেম্বর কুশানের বাসায় যান তিনি। কিন্তু কুশানের বোন আনুশেহ আনাদিল, তাঁর স্বামী পান্ডুরাঙা ব্লুমবার্গ ও সাজলী নামে কুশানের এক আত্মীয় তাঁকে (তরুণী) মারধর ও হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেন। ওই তিনজন কুশানকে অন্যত্র সরিয়ে দেন এবং আগামী দু-তিনদিনের মধ্যে কুশানকে দেশের বাইরে পাঠিয়ে দেবেন বলে জানিয়ে দেন।

এজাহারের শেষে ওই তরুণী আরো অভিযোগ করেন, কুশান তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ছাড়া কুশান যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন বলেও উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ওই তরুণী।

এই মামলার বিষয়ে জানতে চাইলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, ‘মামলাটির তদন্ত চলছে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

সুত্র/ntv online


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451