শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা উত্তরের মেয়র নির্বাচন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ১২২ বার পড়া হয়েছে
ঢাকা উত্তরের মেয়র নির্বাচন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে

অনলাইন ডেস্কঃ

আগামী ফেব্রুয়ারির শেষের দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন হবে।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।রোববার নির্বাচন কমিশন ভবনে এ সংক্রান্ত সভা শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

হেলালুদ্দিন আহমদ জানান, নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে যারা নির্বাচিত হবেন তাদের মেয়াদ হবে এই সিটি করপোরেশনে বাকি মেয়াদ পর্যন্ত। নির্বাচন কমিশন আইনি দিক পর্যালোচনা করেছে।

এই নির্বাচন নিয়ে আইনি কোনো জটিলতা নেই।তিনি আরো বলেন, আগামী ৩১ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। যারা এবার ভোটার হয়েছেন তারা নির্বাচনে ভোট দিতে পারবেন তবে প্রার্থী হতে পারবেন না।গেলো ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২ ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয় ও বনানী কবরস্থানে দাফন করা হয়।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত ১৬টি ইউনিয়নকে ৩৬টি ওয়ার্ডে বিভক্ত করে গেলো ৩০ জুলাই গেজেট জারি করা হয়েছে। এর মধ্যে উত্তরে ১৮টি ও দক্ষিণে ১৮টি ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451