মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নর্দান ইউনির্ভাসিটিতে বাণিজ্য অনুষদের গ্রাজুয়েশন সিরিমনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর বাণিজ্য অনুষদের বিবিএ (সম্মান)
শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সিরিমনির আয়োজন
করা হয় গত ৯ ডিসেম্বর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান
ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো.
আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের
প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলী। বিশ^বিদ্যালয়ের ভাইস
চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.
আনোয়ারুল করীম এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগদান করেন।
প্রধান অতিথি ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তাঁর বক্তব্যে ¯œাতক
সমাপনকারী শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদেরকে বলেন,
উদ্যোক্তাবৃন্দ সমাজের নেতা। ক্যারিয়ার গড়তে কাঙ্খীত চাকরীতে যোগদান করা
যেতে পারে, তবে কেউ যদি নিজের উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তোলে এবং অন্যদের
চাকরীর ব্যবস্থা করতে পারে তবে তাঁর উদ্যোগটিই হবে সবচেয়ে প্রসংশিত।
তিনি শিক্ষার্থীদেরকে এলামনাই এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থেকে
বিশ^বিদ্যালয়ের ব্র্যান্ড এম্বাসেডরের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। বিশেষ
অতিথি ও গেস্ট অব অনারদ্বয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য
উপস্থাপন করেন।
বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর ড. মো: শফিউল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে
অন্যান্যেদের মধ্যে বিশ^বিদ্যালয়েল রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম, বিভাগীয়
প্রধান ড. একরামুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো: লুৎফর রহমান, এডিশনাল
রেজিস্ট্রার জনাব ফাইজুল্লাহ কৌশিকসহ, এলামনাই এসোসিয়েশনের
নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে
ডিনার পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451