শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস, রাজধানীর যেসব সড়কে যান চলবে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ১৫৮ বার পড়া হয়েছে

আগামীকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এ উপলক্ষে মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

আজ বুধবার বিকেলে ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওই সড়কে চলাচলকারী বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা-ভ্যানকে বিকল্প সড়কের ব্যাপারেও জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়ার দিক থেকে বেঁড়িবাধ দিয়ে মিরপুরের দিকে আসতে নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহ আলী থানা সড়ক দিয়ে আসতে হবে।

মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজারসংলগ্ন এলাকা অতিক্রম করতে টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম সড়ক ব্যবহার করতে হবে। মিরপুর-১০ নম্বর থেকে গাবতলীর দিকে যেতে মিরপুর ১ নম্বর দারুস সালাম সড়ক, টেকনিক্যাল মোড় হয়ে যেতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451