শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফুলবাড়ীতে স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জন আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্যাসের
আগুনে ৪জন স্বর্ণকারিগর দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে,
গতকাল বুধবার বেলা ১টায় পৌর শহরের দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে।
আহতরা হলেন, পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের কিশোরী মহোনের ছেলে
হরিপদ রায় (৪০), একই গ্রামের মহেন্দ্র ঠাকুরের ছেলে রতন কুমার (৩০), উপজেলার
রাঙ্গামাটি গ্রামের তারাপদ রায়ের ছেলে সুমন রায় (২৯) ও বাসুদেবপুর গ্রামের
বাবলু চন্দ্রের ছেলে সুব্রত কুমার (২৯)। এদের মধ্যে সুব্রত কুমার, হরিপদ রায় ও
সুমন রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে এবং রতন কুমারকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানের গ্যাস
সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ায় সেটি রিফিল করে স্বর্ণ কারিগররা স্বর্ণের অলঙ্কার
তৈরির কাজ করার সময় সিলিন্ডারটি আকস্মিকভাবে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে কর্মরত ওই চারজন স্বর্ণকারিগর ঘটনাস্থলে গুরুতর দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে
পড়েন। স্থানীয়রা তাদের মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু ওই তিনজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
দত্ত জুয়েলার্সের মালিক শিব প্রসাদ দত্ত বলেন, ছোট গ্যাস সিলিন্ডার
দিয়ে আগুন জ্বালিয়ে কাজ করার সময় সেটি বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন
কর্মচারি আহত হয়েছেন। তবে আহতদেরকে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করা
হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451