রামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত
রামগঞ্জ মুক্তিযোদ্ধা ভাস্কর্যটি দীর্ঘ কয়েক বছর ধরে অযতেœ অবহেলায়
পড়ে রয়েছে। দেখভালের অভাবে দৃষ্টি নন্দন এ ভাস্কর্যটি শ্রীহীন হয়ে
পড়েছে। শ্বেত বর্ণের এ ভাস্কর্যটির গায়ে এখন শেওলা ও ধুলোবালি জমে
কালো রঙ ধারণ করেছে। এছাড়াও মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির বেষ্টনীর ভেতর ও
বাহিরে আগাছা জন্মেছে। এতে করে মুক্তিযোদ্ধাদের গৌরব গাঁথা
বীরত্বের ইতিহাসের মর্যাদাকে অবমাননা করা হচ্ছে। রামগঞ্জ পৌরশহরের
পশ্চিম আঙ্গারপাড়া জোড় কবর নামক স্থানের উত্তরে, শিশুপার্ক ও রেস্টহাউজ
সংলগ্ন রামগঞ্জের প্রবেশদার বাইপাস সড়কের মোড়ে জেলা পরিষদের
জায়গায় এ ভাস্কর্যটির অবস্থান। জানাযায় ২০০৫ সালে তৎকালীন লক্ষ্মীপুর-
১ (রামগঞ্জ) আসনের এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়
প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এ ভাস্কর্যটি উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় ভাস্কর্যটির সামনে নামকরণ ও উদ্বোধণী তারিখ
সম্বলিত ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। নামফলকটিও অদৃশ্য। মহান বিজয়ের এ
মাসেও রামগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী বাইপাস মোড়ের এ
‘মুক্তিযোদ্ধা’ ভাস্কর্যটির যথাযথ সংরক্ষণ ও মর্যাদা রক্ষার যেন কেউ
নেই। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ জানান
মুক্তিযোদ্ধা ভাস্কর্যটি দ্রুত সংস্কার আশস্থ করেন। জেলা পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান জানান জেলা পরিষদের
বরাদ্ধদিয়ে দ্রুত সময়ে মুক্তিযোদ্ধা ভাস্কর্যটি সংস্কারসহ আরো দৃষ্টি
নন্দন করা হবে।