রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

সালেকিন মিয়া সাগর,দামুড়হুদা,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক সময়ের সমীকরনের ২য়
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা
পুলিশ পার্ক লেনের সময়ের সমীকরনের অফিসের সামনে থেকে ১টি
শোভাযাত্রা র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে অফিসের সামনে
এসে শেষ হয়।পরে এক আলেচনা সভার আয়োজন করা হয়। দৈনিক সময়ের
সমীকরনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে
আলেচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক,লেখক জনাব সৈয়দ মনজুরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক জিয়াউদ্দীন
আহম্মদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা অতিরিক্ত
পুলিশ সুপার আব্দুল মোমেন, বিজিবি-৬ পরিচালক ইমাম
হাসান,এফবিসিসিআই এর পরিচালক বাবু দিলীপ কুমার
আগারওয়ালা,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা। অতিথিদের
ফুল দিয়ে বরন করে নেন সময়ের সমীকরনের প্রতিনিধিরা। আলোচনা শেষে
গুনীজন সম্মাননা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজনা করা হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সময়ের সমীকরনের প্রধান
সম্পাদক নাজমুল হাসান স্বপন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451