বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেন্টমার্টিনে আটকা ৬০০ পর্যটক : নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ ও সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছে প্রায় ৬০০ পর্যটক।

এ ব্যাপারে টেকনাফ কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ আলম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সকাল থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। ফলে সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

এদিকে সাগর উত্তাল থাকায় আজ শনিবারও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহওয়া অধিদপ্তর। একইসঙ্গে আবহাওয়াবিদরা শনি ও রবিবার ঢাকাসহ দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল জানান, নিম্নচাপের প্রভাবে রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবারের মতো শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে বিকেলের দিকে সূর্যের দেখা মিলতে পারে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451