বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অর্ণব এশিয়ান শ্যুটিংয়ে রুপা জিতেছেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন স্পোর্টস ডেস্কঃ

জাপানের ওয়াকোয় গত ৬ ডিসেম্বর শুরু হয়েছিল আসরটি। দশম এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে গত কদিনে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশের কোন শ্যুটার। চতুর্থ দিনে দেশকে একটি সুখকর সংবাদ এনে দিয়েছেন তরুণ শ্যুটার অর্ণব শাহরিয়ার। ১০ মিটার এয়ার রাইফেলের এককে রৌপ্য পদক জিতেছেন তিনি।

রুপা জেতা অর্ণবের স্কোর ২৪৯.৫০। এই ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন চীনের ঝ্যাং ২৫০.০ স্কোর করে। আর ২২৮.২ স্কোর করে  ভারতের তুষার ব্রোঞ্জ পদক পান।

এই সাফল্য এনে দিয়ে অর্ণব সুযোগ পেয়েছেন আগামী যুব অলিম্পিকে সরাসরি খেলার। আগামী বছর অক্টোবরে এই গেমসটি বসছে আর্জেন্টিনায়।

বিকেএসপির হয়ে খেলা অর্ণব এর আগে জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় দারুণ খেলেছিলেন। হয়েছিলে আসরের সেরা সেরা শ্যুটার। সে ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক আসরেও সাফল্য পেলেন তিনি।

এর আগে গতকাল শুক্রবার গেমসের পুরুষ দলগত বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। ১৮৪৯.৭ স্কোর করে আব্দুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম ও রাব্বী হাসানে মিলে এই স্কোর করেন। এই ইভেন্টে চীন স্বর্ণ এবং জাপান রৌপ্য পদক জিতেছিল।

অবশ্য একই দিনে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। ৪১০. ১ স্কোর করে ২১তম হন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451