সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সবার সহযোগিতা প্রয়োজন দুর্নীতি প্রতিরোধে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৬৪ বার পড়া হয়েছে
দুর্নীতি প্রতিরোধে

অনলাইন ডেস্কঃ- 

যুবসমাজই দেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করেছেন দুর্নীত দমন কমশিনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ শনিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

ইকবাল মাহমুদ আরো বলেন, ‘দুর্নীতি দমনের জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। যাতে সরকারি ব্যবস্থাপনা, বেসরকারি ব্যবস্থাপনা, শিক্ষা-রাজনীতিতে স্বাভাবিক কর্মকাণ্ডে যাতে কোনোরকম দুর্নীতির গন্ধ না থাকে।’

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, নতুন সহস্রাব্দের সম্পদ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণদের মেধা, শ্রম ও দক্ষতা দিয়েই দেশে বিরাজমান দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।

দুর্নীতি দমনের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে, সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এ জন্য পরিবার, সমাজ, রাষ্ট্রের  প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451