সালেকিন মিয়া সাগর: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় শুক্রবার বিকাল আনুমানিক ৪ টার সময় দামুড়হুদা
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ সহ কনের পিতার ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।
জানা গেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুনপাড়ার খোদা বক্সের নাবালিকা মেয়ে খাদিজার সাথে বিবাহ ঠিক হয় সদাবরী গ্রামের প্রবাস ফেরত এক যুবকের সাথে।গোপন সংবাদের
ভিত্তিত্বে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত করা হয়।এ সময় বাল্য বিয়ের শিকার কনের পিতা খোদাবক্সকে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি আসাদুর রহমান আসাদ,এ এস আই মাসুদ রানা।