সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধ গুমের বড় কারণ : আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ১৫২ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বার্ষিক পুলিশ শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি এ কে এম শহীদুল হক।

অনলাইন ডেস্কঃ

ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধই দেশে সাম্প্রতিক গুমের ঘটনাগুলোর বড় কারণ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বার্ষিক পুলিশ শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন আইজিপি।

এ কে এম শহীদুল হক বলেন, ‘নাটোর থেকে একজন পুরোহিত মিসিং হলো, পরে কীভাবে তা পাওয়া গেল। তারপর ফরহাদ মজহারেরও একটা নাটক দেখলেন। সেটাও আমরা পাইছি। এ রকম অনেক ঘটনা ঘটে। আবার অনিরুদ্ধ ছিল সেও বেরিয়ে আসছে। সে বলে তাঁর ব্যবসায়িক বিরোধ ছিল। সে সন্দেহ করছে। যাক, সবগুলিই আমরা সিরিয়াসলি পুলিশের দায়িত্ব এটা। কেউ মিসিং হলে, কেউ অপহরণ হলে তাকে উদ্ধার করা পুলিশের দায়িত্ব। আমাদের দায়িত্ব পালনের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি দাবি করে আইজিপি বলেন, সিজারসহ দেশের অন্য যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451