সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিজিটাল নিরাপত্তা আইনে ৫৭ ধারার মতো শর্ত না দেওয়ার অনুরোধ, সংলাপে কাজী রিয়াজুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ডিজিটাল নিরাপত্তা আইনে ৫৭ ধারার মতো কোনো ধারা লিপিবদ্ধ থাকবে না বলে আশা প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ডিজিটাল আইনে এ ধরনের কোনো শর্ত না দেওয়ার অনুরোধও করেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকারবিষয়ক এক সংলাপে এসব কথা বলেন কাজী রিয়াজুল হক। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ওই সংলাপের আয়োজন করে।

কাজী রিয়াজুল হক বলেন, ‘সাংবাদিকরা হয়রানির স্বীকার হন, এমন কোনো ধারা কোনো আইনেই সংযোজন করা ঠিক না।’ তিনি আরো বলেন, ‘আগামীতে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, এটার মধ্যে যেন এ রকম কোনো শর্ত না থাকে, সেটা আমাদের অনুরোধ থাকবে। সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন।’

কাজী রিয়াজুল বলেন, ‘আইনের সীমাবদ্ধতার কারণে জাতীয় মানবাধিকার কমিশন ঠিকভাবে তাদের কাজ করতে পারছে না।’ তিনি জানান, যথেষ্ট লোকবল না থাকা সত্ত্বেও কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত ও প্রতিবেদন জমা দিচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা সংলাপের সভাপতিত্ব করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451