সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সখীপুরে জমি নিয়ে বিরোধ ছোট ভাইয়ের দায়ের কুপে বড়ভাই আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

 

সখীপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আলমগীর দা
দিয়ে এলোপাথারি কুপিয়ে বড় ভাই জাহাঙ্গীর আলমকে (৩৫) গুরুতর আহত
করেছে। সোমবার সকালে উপজেলার কীর্ত্তণখোলা কামারপাড়া এলাকায় এ
ঘটনা ঘটে। গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে সখীপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে
সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা কামারপাড়া
এলাকার জবেদ আলীর দুই ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলমের মধ্যে
পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল ৯ টায়
জাহাঙ্গীর আলম তার বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে ছোট ভাই
আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী রিনা বেগম দা খুন্তি নিয়ে জাহাঙ্গীর আলমের
ওপর হামলা চালায়। দায়ের কুপে জাহাঙ্গীর আলমের মাথা, দুই হাত ও পায়ে গুরুতর
জখম হয়।
মামলার বাদী জাহাঙ্গীর আলমের স্ত্রী শেফালী বেগম বলেন, বাড়ির পাশে
কাজ করার সময় আমার দেবর ও তার স্ত্রী মিলে এলোপাথারীভাবে দা দিয়ে
কুপিয়ে অন্যায়ভাবে আমার স্বামীকে গুরুতর আহত করে। আমি তাদের শাস্তি
চাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451