রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে পাচারের সময় বেনাপোলে ১৭ টি সোনার বার সহ ৩ ভারতীয় নাগরিককে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচার কালে বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা
থেকে আজ সোমবার সকালে আবারো ১৭টি সোনার বার সহ ৩ জন
ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। সোনার বার
গুলো তাদের তলপেটের ভেতর থেকে বের করা হয়। এনিয়ে গত ৭ দিনে ৪৭ টি
সোনার বার সহ ৭ পাচারকারী আটক করা হয়েছে।
আটককৃত ভারতীয় নাগরিকরা হচ্ছেন, ধীমান সরকার (৩৮) কোলকাতার
গৌরি সারাইল গ্রামের ধীরেন নাথ সরকারের ছেলে, নীতিশ সিং (২৫)
কোলাকাতার ২৪ পরগনা জেলার ধীরেন্দ্র সিংহের ছেলে ও মহেশ লাল (২৯)
পশ্চিমবংগের হুগলী জেলার চন্দন নগর থানার বীরজু লাল’র ছেলে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে এরা
পাসপোর্ট যোগে সেনাা পাচার করে আসছিল দীর্ঘদিন ধরে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস
সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার
হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি
টিম বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ভারতগামী
পাসপোর্ট যাত্রী ধীমান সরকার, নীতিশ সিং ও মহেশ লাল কে আটক করে।
পরে তাদেরকে মেডিসিন খাইয়ে পেটের ভেতর থেকে পৃখক ভাবে ১৭ পিচ
সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি টাকা বলে
গোয়েন্দা কর্মকর্তা জানান। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে
জমা দেয়া হয়েছে।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে
বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
প্রেরক:Ñমহসিন মিলন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451