বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুগল আর্থ অন্য ব্রাউজারেও চলবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩৭৮ বার পড়া হয়েছে
গুগল আর্থ

অনলাইন ডেস্কঃ- 

গুগল ক্রোম শুধু নয়, এবার মজিলা ফায়ারফক্স থেকেও ‘গুগল আর্থ’ ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। গুগলে অফিশিয়াল টুইট বার্তার বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট জানিয়েছে, কাজ প্রায় গুছিয়ে এনেছেন ডেভেলপাররা।

‘গুগল আর্থ’ এমন একটি অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে কম্পিউটারের পর্দার সামনে বসে থেকেই বিশ্বের বিভিন্ন জায়গার ত্রিমাত্রিক বাস্তবচিত্র দেখা সম্ভব হয়। টেক জায়ান্ট গুগলের তৈরি এই প্রযুক্তি এত দিন শুধু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেই ব্যবহার করা যেত। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে, এই সুবিধা পাওয়া যাবে মজিলা ফায়ারফক্সেও। অবশ্য এ বছরের শুরুতেই কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই গুগল ক্রোমে গুগল আর্থ ব্যবহার করার সুবিধা দিয়েছিল গুগল।

এখন পরীক্ষামূলকভাবে মজিলা ফায়ারফক্সে ‘গুগল আর্থ’ চলছে। তবে কবে নাগাদ এটি পূর্ণাঙ্গরূপে দেখা যাবে, সে ব্যাপারে এখনো কিছু বলেনি গুগল।

প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে শুধু ‘ক্রোম’ ব্রাউজারে অ্যাপটি ব্যবহার করা যেত। অন্যান্য ব্রাউজারে ব্যবহার উপযোগী করার জন্য প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে গুগল।

নতুন প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করা গেলে শুধু ‘ক্রোম’ কিংবা ‘ফায়ারফক্স’ নয়, সব ব্রাউজারেই ‘গুগল আর্থ’ চালানোর সুবিধা পাওয়া যাবে।

 

সুত্র/ এন টি ভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451