শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঢাকার উত্তরে উপনির্বাচন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৩৩ বার পড়া হয়েছে
মেয়র আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঢাকার উত্তরে উপনির্বাচন

বাংলার প্রতিদিনঃ- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

জানালেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। আজ রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়।  স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত, চার মাস আগে যুক্তরাজ্যে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

এরপর প্রায় সাড়ে তিন মাস লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গেলো ৩০ নভেম্বর রাতে মৃত্যুবরণ করেন এ নগরপিতা।

গতকাল শনিবার তার দাফন সম্পন্ন হয়েছে।চিকিৎসকরা জানান, ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মেয়র আনিসুক হকের মৃত্যুর পর ঢাকা উত্তরের মেয়র পদটি শূন্য হয়েছে। এখন নতুন মেয়রের জন্য এই উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451