শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আরো ৪০টি সেবাকেন্দ্র হবে প্রতিবন্ধীদের জন্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩১৪ বার পড়া হয়েছে
আরো ৪০টি সেবা কেন্দ্র হবে প্রতিবন্ধীদের জন্য

বাংলার প্রতিদিনঃ- দেশে বর্তমানে প্রতিবন্ধীদের জন্য ১০০টি সেবাকেন্দ্র আছে। আরো ৪০টি প্রতিবন্ধী সেবাকেন্দ্র গড়ে তোলা হবে।

জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’।অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের ওপর বিশেষভাবে নজর দিয়েছে। বর্তমানে দেশে প্রতিবন্ধীদের জন্য ১০০টি সেবাকেন্দ্র আছে।

আরো ৪০টি সেবাকেন্দ্র গড়ে তোলা হবে। সরকার প্রতিবন্ধীদের জন্য মাঠের ব্যবস্থা করছে। এর জন্য সাভারে জায়গা নেয়া হয়েছে। শিগগির এ মাঠ খেলার উপযুক্ত করা হবে।তিনি বলেন, দেশে এখন ১৬ লাখ প্রতিবন্ধী আছে।

তাদের প্রতি আমাদের ভালো আচরণ করতে হবে। মনে রাখতে হবে তারা নিজের ইচ্ছায় প্রতিবন্ধী হয়নি।অর্থমন্ত্রী বলেন, জানি না কেন বিধাতা তাদের প্রতিবন্ধী বানিয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো আচরণে যেন তারা কষ্ট না পায়।

এটাই হবে প্রতিবন্ধীদের জন্য বড় সেবা। তারা যেন নিজেকে অবহেলিত মনে না করে এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে।এসময় মুহিত প্রতিবন্ধীদের প্রশংসা করে বলেন, তারা একটু সহায়তা পেলে অনেক ভালো কাজ করতে পারে। যেটা সমাজে স্বীকৃত।নিজের এলাকার প্রতিবন্ধী রজব আলির কথা স্মরণ করে তিনি বলেন, রজব আলিকে আমি ২৫ বছর ধরে চিনি। আজ তার এখানে পুরস্কার গ্রহণ করার কথা ছিল।

কিন্তু এখানে এসে জানতে পারলাম রজব আলি আর আমাদের মাঝে নেই। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী থাকলেও মানসিকভাবে তিনি ছিলেন অনেক শক্তিশালী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন, সচিব জিল্লার রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451