সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

৬৭ রানে গুটিয়ে গেছে চিটাগং

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে
৬৭ রানে গুটিয়ে গেছে চিটাগং

স্পোর্টস ডেস্কঃ-  হারতে হারতে জয়ের পথই ভুলে গেছে চিটাগং কিংস। দলের ব্যাটসম্যানরাও ভুলে গেছেন, কীভাবে ব্যাটিং করতে হয়! পুরো আসরে নিয়মিত খারাপ করা দলটি শেষ পর্বেও তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সিলেট সিক্সার্সের বিপক্ষে মাত্র ৬৭ রানে অলআাউট হয়ে গেছে চিটাগং ভাইকিংস। এবারের আসরে এটিই সর্বনিম্ন রানের রেকর্ড।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে গেছে চিটাগং ভাইকিংস। নাসির হোসেনের ঘূর্ণির সামনে বিভ্রান্ত হয়েছেন পাঁচ ভাইকিংস ব্যাটসম্যান।

ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই পথ হারায় চিটাগং। নাসির হোসেনের করা প্রথম ওভারে ফিরে যান লুক রঞ্চি ও সৌম্য সরকার। চিটাগংয়ের তৃতীয় ওভারে আবার আঘাত হানেন নাসির। ফিরিয়ে দেন লুইস রিসকে। পরের ওভারে সিকান্দার রাজাকে ফেরান শরিফুল্লাহ। ৪৫ রানের মধ্যে তানভীর হায়দার ও স্টিয়ান ভ্যান জাইলকে ফিরিয়ে চিটাগংকে খাদের কিনারে নামিয়ে দেন নাসির। ৪ ওভারে ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নেন এই স্পিনার।

এরপর নাবিল সামাদ ও শরিফুল্লাহ মিলে গুটিয়ে দেন চিটাগং ভাইকিংসকে। নাবিল তিনটি ও শরিফুল্লাহ নেন বাকি দুটি উইকেট। চিটাগংকে স্বল্প রানে গুটিয়ে দিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল সিলেট। ব্যাট হাতে বড় জয় পেতে হবে দলটিকে। নাসিরদের শেষ ম্যাচটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচটাও যদি জিততে পারে দলটি, তাহলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে। তবে আবশ্যিক শর্ত হিসেবে শেষ দুটি ম্যাচেই হারতে হবে রংপুর রাইডার্সকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451