শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা রাজধানীতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২১৪ বার পড়া হয়েছে

  বাংলার প্রতিদিন-  রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে এই শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন শড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব পর্যন্ত আসে। পরে আবার সেখানেই ফিরে যায়। এর আয়োজন করে দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরিফ। এতে নেতৃত্ব দেন পীর সাহেব আল্লামা ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাল রব্বানি।

 

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। এটি আমাদের জন্য আনন্দের দিন। এ কারণেই আমরা আজকে আনন্দ শোভাযাত্রা বের করেছি।

জাতীয়ভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451