বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাকুন্দিয়ায় মা ও দুই শিশু হত্যা, গ্রেফতার ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৩৪১ বার পড়া হয়েছে

এস. সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ):
পাকুন্দিয়ায় শনিবার সকালে (২ ডিসেম্বর-২০১৭) মা ও দুই শিশুকে
কুপিয়ে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার
তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো তাসলিমা আক্তার (২৮),
তার ছেলে নিলয় (১০) এবং মেয়ে রাইসা (৮)।
জানা যায়, সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সকালে উপজেলার
তারাকান্দি গ্রামের মবিনের (২৫) পরিবার ও তাসলিমা আক্তারের পরিবারের
মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তাসলিমা ও তার দুই সন্তানকে ধারালো
অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে মবিন। এতে ঘটনাস্থলেই
তাসলিমা ও নিলয়ের মৃত্যু হয়। রাইসাকে কিশোরগঞ্জ সদর আধুনিক
হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর
স্থানীয় জনতা মবিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে। মবিন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের
মাস্টার্সের ছাত্র। নিহতরা সম্পর্কে মবিনের চাচি, চাচাতো ভাই ও
চাচাতো বোন।
পাকুন্দিয়া থানার ওসি মো. শামসুদ্দিন স্থানীয় সংবাদকর্মীদের নিকট
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451