মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভ্রমণ প্রিয়দের জন্য পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পট গাজীপুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৬২০ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
শীতকাল হচ্ছে বেড়ানো বা ঘুরাঘুরির জন্য উপযুক্ত সময়। সামনেই
আসছে শীত। পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর উত্তম সময়।
বছর জুড়ে ইট-পাথরের শহরে কর্মব্যস্ত জীবনে অনেকে হাঁপিয়ে
ওঠেন। তাই একটু অবসর উপভোগে তৈরী করেন অনেক পরিকল্পনা।
ঢাকার যান্ত্রিক জীবন থেকে কিছুটা দূরে অল্প সময়ের ছুটিতেও
প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না। অল্প ছুটি বা সাপ্তাহিক
ছুটিতেই প্রিয়জনের সাথে সময় কাটানোর দারুণ একটি
জায়গা রয়েছে রাজধানী ঢাকার একদম কাছেই। স্বল্প সময়, কম খরচ
আর সীমিত ক্লান্তিতেই এই ভ্রমণ দারুণ উপভোগ্য হতে পারে।
তাই ঢাকার একেবারে কাছে দর্শনীয় ও নন্দনীয় কিছু জায়গা
পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পট যেখান থেকে উপভোগ করা
যায় অবসর আর বিনোদনের সব ছোঁয়া।
গাজীপুরের শ্রীপুরে অসংখ্য দেশি ও বিদেশি সংস্কৃতির আদলে
তৈরি হয়েছে অনেক রিসোর্ট, পিকনিক স্পট, রেস্টুরেন্ট ও
পার্টি সেন্টার। এগুলোর মধ্য থেকেও দিন দিন ব্যাপক ভ্রমণ প্রিয়
মানুষদের দর্শনীয় স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে
পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পট। তেমনি ভ্রমণ প্রিয়দের
জন্য গাজীপুর সদর উপজেলার বাগেরবাজার পুষ্পদাম রিসোর্ট ও
পিকনিক স্পট।
ঢাকা থেকে ৫৫ কিলোমিটার দূরে গাজীপুর জেলার বাঘের বাজারে
পুষ্পদাম অবস্থিত। এখানে বিশাল পরিসরে রয়েছে দেশি-বিদেশি
বাহারি গাছের সমাহার। প্রবেশপথেই রয়েছে বিশাল দেবদারু
গাছের সারি। এ পথ পেরিয়ে একটু ভেতরে ঢুকলেই রয়েছে ফুলে
ফুলে ঘেরা কয়েকটি কটেজ। এখানে রয়েছে বিশাল খেলার মাঠ,
কৃত্রিম লেক, ঝরনা ও সুইমিংপুল। পর্যাপ্ত রান্নাঘর, টয়লেট ছাড়াও
এখানে আছে একই সাথে এক হাজার লোকের খাবারের জায়গাও
রয়েছে পুষ্পদাম রিসোর্ট ও পিকনিক স্পট ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451