শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমলনামা বিশ্লেষণ করেই নৌকা প্রতীক দেবেন নেত্রী : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে
নেত্রী আমলনামা বিশ্লেষণ করেই নৌকা প্রতীক দেবেন: কাদের

বাংলার প্রতিদিন ডটকম,

বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রার্থীদের আমলনামা এবং এসিআর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা রয়েছে।তিনি আমলনামা বিশ্লেষণ করেই প্রার্থীদের নৌকা প্রতীকের টিকিট দেবেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে চাঁপাইনবাগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।কাদের আরো বলেন, মনোনয়ন নিয়ে দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু কেউ অসুস্থ প্রতিযোগিতা করতে পারবে না।নেত্রী যাকে নৌকা প্রতীক দেবেন তার পক্ষেই কাজ করতে হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আগামী নির্বাচনে ভোট নেয়ার জন্য বিএনপির কথামালা ছাড়া কোনো পুঁজি নেই। যারা পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের আর জনগণ নির্বাচিত করবে না।

কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি, চিহ্নিত সন্ত্রাসী আর চাঁদাবাজদের আওয়ামী লীগের সদস্য পদ দেয়া হবে না।তরুণ ও নারীদের সদস্যপদ দেয়ার ব্যাপারে গুরুত্ব দেয়া হবে। তরুণ প্রজন্ম এবং নারীরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মইনুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, আব্দুল ওদুদ এমপি, সাবেক এমপি মো. জিয়াউর রহমান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451