শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামেদের হরতালে বিএনপির সমর্থন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৪০৬ বার পড়া হয়েছে
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে

অনলাইন ডেস্কঃ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা আগামীকালের হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি।

হরতালের আগেরদিন আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হরতালে সমর্থনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে খালেদা জিয়াকে হয়রানি করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন।

রিজভী বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা এই হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।’

সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের নেয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা আগামীকাল বৃহস্পতিবারের আধাবেলা হরতালের ডাক দিয়েছে।

গতকাল এ হরতালে সমর্থন দিয়েছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা বাংলাদেশ, আ স ম আব্দুল রবের জেএসডি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451