মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে ২৭০ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ঝিনাইদহে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই
মেশিন বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের অর্থায়নে ২৮.১১.২০১৭ ইং মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের চত্বরে এ
সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী
লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম
আনার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন
জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, সোহেল, হিলারী, আশরাফুন্নাহার শিখা,
ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনা। এসময় বক্তারা বলেন,
নারীদের আত্মকর্মসংস্থানের জন্যই এই সেলাই মেশিন দেওয়া হচ্ছে। আপনাদের মনে
রাখতে হবে, এই সেলাই মেশিনগুলো তোমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। এই মেশিন
বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা কাজ করার পাশাপাশি আরো নারীদের সেলাই কাজ
শিখিয়ে তাদেরও স্বাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করবেন। আলোচনা সভা
শেষে জেলার ৬৭ টি ইউনিয়নের অস্বচ্ছল নারী সদস্যদের মাঝে ২৭০ টি সেলাই
মেশিন বিতরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451