শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিপিএলের পয়েন্ট টেবিল যেন মিউজিক্যাল চেয়ার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

কখনো এই দল শীর্ষে তো পরক্ষণই তাদের হটিয়ে শীর্ষস্থান দখল করছে অন্য কেউ। একেবারে নিচ থেকে উঠে এসে কোনো দল বসে পড়ছে শীর্ষ আসনে। স্বর্গচ্যুত হতেও দেরি লাগছে না। বিপিএলের পয়েন্ট টেবিলটা যেন একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। একটা সময় টেবিলের শীর্ষে ছিল সিলেট সিক্সার্স। ঢাকা-পর্বে টানা কয়েক ম্যাচ জিতে নাসিরদের হটিয়ে শীর্ষে ওঠে ঢাকা ডায়নামাইটস। এরপর দৃশ্যপটে আবির্ভাব হয় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাঁদের সরিয়ে দিতে সময় নেয়নি মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। আজ চিটাগংকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছিল ঢাকা ডায়নামাইট। কয়েক ঘণ্টার ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নদের আবার নিচে ঠেলে দিল খুলনা।

দুর্দান্তভাবে জমে উঠেছে এবারের বিপিএল। কোনো দলই শীর্ষ আসনে নিজেদের স্থায়ীভাবে ধরে রাখতে পারছে না। এবার প্রথমবারের মতো সিলেটে বনেছিল বিপিএলের আসর। প্রথম পর্বের আটটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল সিলেট সিক্সার্স। স্বাগতিক হওয়ায় ঘরের মাঠে চার ম্যাচ খেলার সুযোগ পায় নাসির হোসেনের দল। শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনার কাছে হারলেও প্রথম তিনটি ম্যাচই জিতে নেন নাসিররা। তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে যায় দলটি।

ঢাকা-পর্বে জয়ের ধারায় ফেরে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ঘরের মাঠে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের এন নম্বর জায়গাটি দখল করেন সাকিব-আফ্রিদিরা। তবে শেষ পর্যন্ত জায়গাটি ধরে রাখতে পারেনি সাকিবের দল। ঢাকা পর্বের শেষ দিকে চমক দেখিয়ে তরতর করে ওপরে উঠে আসে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা-পর্ব শেষে পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল তামিমরাই।

চট্টগ্রাম পর্বে এসে আরো জমে ওঠে বিপিএল। রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের সিংহাসন দখল করে মাহমুদউল্লাহ খুলনা টাইটানস। শীর্ষস্থান দখল করার সুযোগ ছিল তামিমদের সামনে। তবে রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ায় তেমনটা হয়নি। তবে সুযোগ হাতছাড়া করেনি ঢাকা। একদিনের ব্যবধানে স্বাগতিক চিটাগংকে হারিয়ে শীর্ষস্থান দখল করেন সাকিবরা। তবে সেটাও ধরে রাখতে পারল না বর্তমান চ্যাম্পিয়নরা। কয়েক ঘণ্টার ব্যবধানে আবার রাজত্ব ফিরে পান মাহমুদউল্লাহ। রাজশাহীকে ৬৮ রানে হারিয়ে এক নম্বরে উঠে এলো তাঁর দল খুলনা।

২৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে খেলা চলবে। এই দুদিন চারটি ম্যাচ রয়েছে। দেখা যাক, এই পর্বের শেষ পর্যন্ত কোন দল মসনদ দখলে রাখে!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451