সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় দুর্যোগের স্থায়ী আদেশাবলীর উপর দু’দিনের কর্মশালা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৪২৪ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী
আদেশাবলী ও অন্যান্য দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত আইনের উপর দুইদিন ব্যাপী কর্মশালা শুরু
হয়েছে। আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে, ভুমিষ্ট এর আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফ্যাম এর
অর্থায়নে এলনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ফরিদ হোসেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা
উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান
জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবল,
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের
অ্যাকাডেমিক সুপারবাইজার প্রভাস কুমার দাস এবং আশ্রয় ফাউন্ডেশন এর এলনা প্রকল্পের প্রকল্প
ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভুমিষ্ট সংস্থার নির্বাহী পরিচালক পারভিন
আক্তার। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ভুমিষ্ট সংস্থার উপদেষ্টা মোঃ শাহেদ। কর্মশালায় দুর্যোগ
ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন
পর্যায়ের সরকারী কর্মকর্তা ছাড়াও তালা সদর, তেঁতুলিয়া ও ধানদিয়া ইউনিয়নের দুর্যোগ
ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আধুনিক চিকিৎসা সেবায় ধারাবাহিক সাফল্যে এগিয়ে চলেছে
ক্লিনিকটি
তালা সার্জিক্যাল ক্লিনিক অসহায়-গরীব


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451