সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের মির্জাপুরে গোল্ডকাপ ফাইনাল ফুটবল খেলায় ফুলবাড়িয়া চ্যাম্পিয়ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে আজাগানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট গতকাল রোববার
চিতেশ্বরী সেবার মাঠ প্রাঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।চুড়ান্ত খেলায় গাজীপুরের
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া একাদশ(৩-২) গোলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর একাদশকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দলের আব্বাছ ফারুক ম্যান অবদা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করে।খেলায় প্রধান অতিথি ছিলেন বীর
মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি, সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি।আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম সিকদারের সভাপতিত্বে খেলায়
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮(সখীপুর- বাসাইল)আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়,
মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব
শওকত সিকদার, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, সখীপুর পৌরসভার মেয়র
আবু হানিফ আজাদ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান প্রমুখ।পরে অতিথিবৃন্দ
বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451