মোঃ শরীফ হোসেন, চাদঁপুর জেলা, প্রতিনিধি।
বাংলাদেশ সরকার তাদের নির্বাচনী ইসতিহারে ঘরে ঘরে চাকুরি দিবে বলে ঘোষনা করেন। সেই লক্ষ্যেই ন্যাশনাল সার্ভিস কর্মসূচী গ্রহন করেন বাংলাদেশ সরকার। এক এক করে দেশের কয়েকটি জেলায় এই কর্মসূচী সম্পূর্ণ হয়।
চাদঁপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় এই প্রশিক্ষন কর্মসূচী কার্যক্রম শুরু হয় গত পহেলা সেপ্টেম্বারে মাসে। তিন মাস প্রশিক্ষন কর্মসূচী হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়নের সহযোগীতায় উপজেলাকে ৭টি উপশাখায় ভাগ করে মোট সাতশত তেরো জন শিক্ষাথী এখানে প্রশিক্ষন নেয়।
১নং কেন্দ্র বলাখাল জে,এন উচ্চ বিদ্যালয়ের হল রুমে আজ সকাল দশটার সময় কুরআন তেলোয়াত ও জাতীয় সংঙ্গীতের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহাঃআবু তাহের সাহেব,অধ্যক্ষ, বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মুহাঃ মমিনুল হক বকাউল সাহেব,উপজেলা যুব অধিদপ্তর কর্মকর্তা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিল মুহাঃ শরীফ হোসেন সাহেব প্রশিক্ষক (মৎস), চাঁদপুর জেলা যুব অধিদপ্তর।
আরো উপস্থিত ছিলো মোঃ আব্দুর রহিম সাহেব,ডেবিট ও ক্রেডিট অফিসার,যুব উন্নায়ন অধিদপ্তর, মোঃ আফজ্জাল হোসেন , ক্রেডিট সুপারভাইজার, যুব উন্নয়ন অধিদপ্তর, মুহাঃ শাহাদাত হোসেন, ক্রেডিট সুপারভাইজার , পারভিন আক্তার ক্রেডিট সুপারভাইজার,যুব উন্নায়ন অধিদপ্তর,হাজীগঞ্জ। এমরান হোসেন, কম্পিউটার সুপারভাইজার, যুব উন্নয়ন অধিদপ্তর, সহ প্রমুখ অনেকেই উপস্থিত ছিলেন।