বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিমলায় ভেজাল সার কারখানা সিলগালা , থানায় মামলা দায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ২৬৫ বার পড়া হয়েছে

এম ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী জেলা ॥
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের এমএসএগ্রো ম্যার্কেটিং ভেজাল সার
কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। এ ঘটনায়
কৃষি সম্প্রসারন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে মেয়াদ উত্তির্ণ
ঔষধ বিক্রির অভিযোগে একইদিনে একজনকে জড়িমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যা হতে ডিমলা
উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের
নেতৃত্বে পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত কারখানার পুলিশ অভিযান চালিয়ে ডলোমাইট ৪০ কেজির ৮০ বস্তা, তাজা বোরাক্ধসঢ়;্র ১
কেজির ১১০প্যাকেট, জিংক সালফেট মনোহাইড্রেট ১ কেজির ১২০ প্যাকেট, তেজি জৈব সার
৫০ কেজি করে ৩ বস্তা , এমক্লোব ১ কেজি ওজনের ২৫০প্যাকেট, ইটের গুড়া ৫০ কেজি ওজনের ২
বস্তা, ডায়াজিনন ১কেজি ওজনের ২৪০ প্যাকেট, প্যাকিং মেশিন ১টি, ডিজিটাল স্কেল ১টি
জব্দ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তপন কুমার রায় বাদী হয়ে বালাপাড়া
ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের চাবুল ইসলামের পুত্র হাসনাত কবির স্বপন (৪০) ও
এনামুল হক বসুনিয়ার পুত্র রানা উসলাম (৩৭) কে আসামী করে সার ব্যবস্থাপনা আইনের ২০০৬
সালের ৮(২)/১৬(৩)/১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন
নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতনাই বালাপাড়া গ্রামের চাবুল হোসেনের ছেলে
হাসনাত কবির স্বপনের মালিকানাধীন এই ভেজার সার কারখানার সার তৈরির মাটি, ইটের গুড়া,
বালু, রং এবং বিভিন্ন কোম্পানীর নামে ছাপানো সারের প্যাকেট পাওয়া গেছে। এ সময় ভেজাল
সারের মালিক অভিযানের আগেই পালিয়ে গেছে। ভেজাল সার কারখারটি সিলগালা করা হয়েছে
বলেও জানান তিনি।
বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া জানান, নি¤œ মানের সারের কারখানার
নামে প্রতারনা করা হচ্ছে কৃষকদের সাথে।
উক্ত কারখানার অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদলতের নির্বাহী
ম্যাজিস্টেট নাজমুন নাহার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, কৃষি
সম্প্রসারন কর্মকর্তা তপন কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এএইচএম শাহিন রেজা,
ডিমলা থানার এসআই ইলিয়াছ আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ডিমলা থানার ওসি
মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেস্টা অব্যাহত
রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451