শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মর্যাদার সঙ্গে ফিরতে পারবে রোহিঙ্গারা : রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

রাষ্ট্রপতি রোববার বিকেল ৪টায় উখিয়ার বালুখালী-২ ক্যাম্পে পৌঁছান। তিনি সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম এবং ক্যাম্পে সেনাবাহিনী পরিচালিত একটি মেডিকেল ক্যাম্পেও পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রাষ্ট্রপতি আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে যে চুক্তি হয়েছে তা তাদের অধিকারের প্রথম লক্ষ্য অর্জন। এর মাধ্যমে রোহিঙ্গারা মর্যাদার সঙ্গে ফিরতে পারবে।

রোহিঙ্গাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কেবল বাংলাদেশ না, সমগ্র বিশ্ব আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্মানের সঙ্গে ফিরে যেতে পারেন এবং নিরাপত্তার সঙ্গে নিজ দেশে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করে আপনাদের ফেরত পাঠানো হবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ত্রাণ সচিব শাহ কামাল, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।

রোববার দুপুরে হেলিকপ্টল্টারে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। সোমবার কক্সবাজারে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের ‘মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সসারসাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ  দেবেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451