শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে পৌর কর্মচারীকে পিটালেন পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার এস.আই ফারুক আহম্মেদ শনিবার দুপুরে খাদ্য গুদার চত্তরে
পৌর কর্মচারী খোরশেদ আলমকে জনসম্মুখে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া
গেছে। গুরুতর আহত খোরশেদ আলমকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌর কর্মচারীকে পুলিশ অতর্কিত ভাবে পিটিয়ে আহত করার প্রতিবাদে পৌর
সুপারসহ ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীরা কর্ম বিরতি ঘোষনা করেছে।
পৌর কর্মচারী সংসদের লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন হেলাল
বলেন, পৌর সভার গার্ভেজ ট্রাক চালক খোরশেদ আলম শনিবার সকালে আর্বজনা নিয়ে
বালু চৌহমুনী বাজার সংলগ্ন স্থানে ফেলে ফিরার সময় খাদ্য গুদামের সামনে জ্যামে পড়ে।
থানার এস.আই ফারুক আহম্মেদ পিছন দিক থেকে এসে খোরশেদকে গাড়ী থেকে টেনে
হিছনে নামিয়ে জনসম্মুখে কিল-ঘুষি,লাথি মারতে থাকে। একর্পযায়ে খোরশেদ অজ্ঞান
হয়ে পড়লে সড়কের উপর ফেলে চলে গেলে ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদ আলম বলেন,সড়ক সংস্কার কাজ চলার কারনে দীর্ঘ
যানজটের সৃষ্টি হয়। পিছন দিক থেকে পুলিশ অফিসার হর্ন দিলেও যানজটের কারনে
সাইট দিতে পারি নাই। অভিযুক্ত এস.আই ফারুক আহম্মেদ বলেন,খোরশেদ আলম আমাকে
ট্রাক দিয়ে ধাক্কা দেয়। এনিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে,পিটিয়ে আহত
করার অভিযোগ সঠিক নয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451